EyeOn
অ্যাকাউন্ট মুছুন
আপনার EyeOn অ্যাকাউন্ট, বা একজন ব্যক্তির তথ্য মুছে ফেলার অনুরোধ করুন।
সর্বশেষ হালনাগাদ: ২৩ নভেম্বর ২০২৬
কীভাবে অনুরোধ করবেন
- কল করুন 01629-563645, অথবা একই নম্বরে WhatsApp-এ লিখুন।
- আপনার EyeOn অ্যাকাউন্টের ইমেইল বা ফোন নম্বর জানান, আর বলুন পুরো অ্যাকাউন্ট মুছবেন, নাকি শুধু একজন ব্যক্তি (একটি ঘড়ি) বাদ দেবেন।
- অনুরোধটি অ্যাকাউন্টধারীর কাছ থেকে এসেছে কি না আমরা যাচাই করি (যেমন অ্যাকাউন্টের ফোন নম্বরে কোড পাঠিয়ে), তারপর ৭ দিনের মধ্যে মুছে ফেলি এবং জানিয়ে দিই।
যা মুছে যায়
- আপনার অ্যাকাউন্ট: নাম, ইমেইল, ফোন নম্বর, পাসওয়ার্ড, নোটিফিকেশন টোকেন আর সেটিংস।
- অ্যাকাউন্টের যে ব্যক্তিকে আর কেউ দেখাশোনা করেন না: তার নাম, ছবি, লোকেশনের ইতিহাস, অ্যালার্ট, জায়গা, পথ, নির্ধারিত সময় আর ঘড়ির সেটিং (SOS নম্বরসহ)।
- আপনার তৈরি শেয়ার লিংকগুলো আর কাজ করবে না।
যা রাখা হতে পারে
- আইন অনুযায়ী যেসব পেমেন্টের রেকর্ড রাখতে হয়।
- স্কুল অ্যাকাউন্টে শিক্ষার্থীদের রেকর্ড স্কুলের কাছেই থাকে; একজন অভিভাবক চলে গেলে শুধু তাঁর নিজের অ্যাকাউন্ট আর জায়গাগুলো মুছে যায়।
- ব্যাকআপ স্বাভাবিক নিয়মে ৩০ দিনের মধ্যে নতুন ব্যাকআপ দিয়ে মুছে যায়।